Close Menu
SADEK MAHMUDSADEK MAHMUD
    What's Hot

    অবশেষে বিদেশ!, বিদায় বাংলাদেশ!!

    January 21, 2026

    প্রকাশিত হলো ভন্ডামি ও কুযুক্তির মুখোশ উন্মোচনের বই, সত্যের মুখোমুখি !

    January 2, 2026

    মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস

    December 26, 2025
    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Jan    
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    Trending
    • অবশেষে বিদেশ!, বিদায় বাংলাদেশ!!
    • প্রকাশিত হলো ভন্ডামি ও কুযুক্তির মুখোশ উন্মোচনের বই, সত্যের মুখোমুখি !
    • মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস
    • স্রষ্টার প্রতি বিশ্বাস এবং এর বাস্তবতা
    • জামাত শিবিরের বট বাহিনীর সংঘবদ্ধ রিপোর্টের কারণে আমার ফেসবুক প্রোফাইলটি ডিজেবল হয়ে গিয়েছে
    • জামায়াতে ইসলামীর জন্ম ও চরিত্র : একটি সংক্ষিপ্ত বিবরণী –
    • নাস্তিকতা – বিশ্বাসের বাইরে এক চিন্তার জগৎ
    • ওয়াজের নামে  ধর্ম ব্যবসা 
    SADEK MAHMUDSADEK MAHMUD
    • Home
    • Blog
    • Videos / Podcasts
    • Contact
    • Opinion
    • E-Book
    • About
    SADEK MAHMUDSADEK MAHMUD
    Home»মতামত»খারাপ সময় যখন আসে, কি করা কাম্য ?
    মতামত

    খারাপ সময় যখন আসে, কি করা কাম্য ?

    By sadekmahmudNovember 8, 2017No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest Email

    কিছু খারাপ সময় সবার জীবনেই আসে। একটা কিছু ঘটে গেলে সবার আগে নিজেকে প্রশ্ন করে দেখবেন যে, যেটা হয়েছে সেটা পরিবর্তন করার সুযোগ আছে কিনা। যদি সুযোগ থাকে আপনার উচিত হবে পরিবর্তন করা।
    আর এই পরিবর্তনের সময় দেয়ালে পিঠ চাপড়ানোর মানে হল আপনি সেই সুযোগটাও নষ্ট করে ফেলছেন। আর যদি ঘটনাটা পরিবর্তন করার কোন সুযোগ নাই থাকে তাহলে নিজেকে এভাবে বোঝাবেন যে – আমি এটা পরিবর্তন করতে পারব না।

    – আমি এটা পরিবর্তন করতে পারব না
    এই বাক্যটি বারবার নিজের ভেতরে প্রতিষ্ঠিত করতে পারলেই দেখবেন বাক্যটি আপনাকে
    [আমি এটা মেনে নিয়েছি] এর কাছে পৌঁছে দেবে। আপনি যখন মেনে নিতে শুরু করবেন তখনই কষ্ট গুলো কমতে শুরু করবে। কেননা কস্টগুলোর জন্ম হয়েছিল আপনার মেনে নিতে না পারা থেকেই। কিছু মানুষ দেখবেন সামান্য ব্যাপারে ও অধিক কষ্ট অনুভব করে, আবার কিছু মানুষ দেখবেন বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়েও ততটা কষ্ট অনুভব করে না।
    এখানে পার্থক্য শুধু মেনে নেওয়ার। একজন মেনে নিতে পারছেন আরেক জন পারতেছে না।

    বিষাদগ্রস্ত দিনে আনন্দের স্মৃতিচারণ কষ্ট বাড়ায় কিন্তু আনন্দের সময় কষ্টের স্মৃতিচারণ করলেও কষ্ট কমায় না। যেটা বিষণ্ণতা সেটা সব সময়ের জন্যই বিষণ্ণতা; আপনি সেটা ভালো সময়ে ভাবুন আর খারাপ সময়ে ভাবুন সেটা আপনাকে বিশন্নতা ছাড়া আর কিছুই দেবে না।
    কেউ যদি কষ্ট পাবার একটা যৌক্তিক কারণ দেখিয়ে এর থেকে মুক্তি পাবার কারণ জানতে চায় তাহলে আমি তাকে বলব এর থেকে মুক্তি পাবার একটাই উপায় আছে, সেটা হল কষ্টটাকে স্বাভাবিক ভেবে সহ্য করতে হবে।
    কিছু কষ্ট তো জীবনে থাকবেই ।
    যেমন আপনার বাবা মারা গেলে আপনি কষ্ট পাবেন না – সেটা কী আপনি চান ?

    আপনার ব্যক্তিত্বেরর অধঃপতন কখন হয় জানেন ?
    যখন আপনি কতটা কষ্ট পাবেন সেটা আপনি না , ঠিক করে দিচ্ছে অন্য কেউ !
    একটা উদাহারণ দেই:-
    একটা ট্রাফিক যখন হাতের ইশারায় সিগন্যাল দিয়ে সব গাড়ি আটকে দেয়, তখন আটকে থাকা গাড়ি গুলোর ভেতরে সব চাইতে বেশি আফসোস করে যে গাড়ি গুলো সিগন্যালের প্রথম সারিতে থাকে, তারা বাড়তি কষ্টটা এই কারণে পায় যে তাদের ঠিক আগের গাড়িটাই ইতিমধ্যে পার হয়ে গেছে ।
    বিড়ম্বনাই তার একমাত্র কষ্ট না তখন, সে থেমে আছে এই কষ্টটাকে ছাপিয়ে গেছে তার ঠিক পাশেরজন এগিয়ে গেছে এই ব্যাপারটার কষ্টটা – এই ভাবনাটাই তাকে সিগন্যালে আটকে থাকা পেছনের অন্য যাত্রীদের চাইতে বেশি ভোগাচ্ছে ।

    লক্ষ করলে দেখবেন অধিকাংশ সময়ই নিজের থেমে থাকার জন্য না বরং অন্যকেউ কেন এগিয়ে গেছে এই নিয়ে আমরা একধরনের যন্ত্রণায় ভুগি। সেই অন্য কেউ যদি বিল গেটস হয় তাহলে আমাদের কিছুই আসে যায় না কিন্তু যখনই আপনার পাশের কেউ হয় তখন কেন এরকম সুড়সুড়ে লাগে জানেন ?
    কারণ আমাদেরকে বড় করাই হয়েছে একধরণের প্রতিযোগিতার মধ্য দিয়ে।
    অথচ জীবনটা এরকম কোন রেইস খেলা না যে কেবল যারা ফাস্ট সেকেন্ড থার্ড হবে তারাই মেডেল পাবে।
    গোল চত্বর দৌড়ে সব চাইতে পেছনে যে দৌড়াচ্ছে, সে কিন্তু চাইলেই এভাবে ভাবতে পারে যে তার পেছনে কেউ নেই। সে যদি এখন উল্টো দিকে দৌড় শুরু করে তাহলে সেখানে সেই প্রথম হবে। হ্যা, যেভাবেই হউক সেই সবার আগে সেখানে থাকবে। এটা কাম্য নই,তবে অসম্ভব কিছু না ।
    জগতে যারা সাকসেস হয়েছে তারা কিন্তু সবার দেখানো পথ ধরে সামনে এগোয় নি, তারা নিজেরাই একেকটা পথ তৈরি করে নিয়েছে ।

    সমস্যা আপনাকে প্রতিনিয়তই পাকরাও করে বেড়াবে যতদিন এই গ্রহে থাকবেন।
    আর বেচেঁ থাকা অবস্থায় আপনার খারাপ সময়গুলো যত খারাপই হউক না কেনো এটা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই কোনো না কোনো পথ আপনার খোলা থাকবেই , আপনাকে শুধু সেই পথগুলোই খুঁজে বের করতে হবে।

    –

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    sadekmahmud
    • Website

    Related Posts

    নাস্তিকতা – বিশ্বাসের বাইরে এক চিন্তার জগৎ

    October 25, 2025

    ওয়াজের নামে  ধর্ম ব্যবসা 

    May 26, 2025

    ধর্ম ও বাংলাদেশের রাজনীতি

    April 1, 2025

    বৈবাহিক ধর্ষন বা ম্যারিটাল রেইপ!

    January 31, 2025

    মুক্তচিন্তার গুরুত্ব 

    January 23, 2025

    আমি বহুল প্রচলিত ঈশ্বরে বিশ্বাস করি না, কর্ম…

    January 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Don't Miss

    অবশেষে বিদেশ!, বিদায় বাংলাদেশ!!

    By sadekmahmudJanuary 21, 2026

    কয়েকদিন পরপরই দেখি সোস্যাল মিডিয়ায় কেউ লিখছে, “চলে যাচ্ছি”, কেউ বলছে, “বিদায় বাংলাদেশ।” স্ট্যাটাসগুলো এমন,…

    প্রকাশিত হলো ভন্ডামি ও কুযুক্তির মুখোশ উন্মোচনের বই, সত্যের মুখোমুখি !

    January 2, 2026

    মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস

    December 26, 2025

    স্রষ্টার প্রতি বিশ্বাস এবং এর বাস্তবতা

    December 26, 2025
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Our Picks

    অবশেষে বিদেশ!, বিদায় বাংলাদেশ!!

    January 21, 2026

    প্রকাশিত হলো ভন্ডামি ও কুযুক্তির মুখোশ উন্মোচনের বই, সত্যের মুখোমুখি !

    January 2, 2026

    মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস

    December 26, 2025

    স্রষ্টার প্রতি বিশ্বাস এবং এর বাস্তবতা

    December 26, 2025
    © 2026 Sadek Mahmud. Designed by SM TECHNOLOGY.
    • Home
    • ধর্ম
    • নারীবাদ
    • বাংলাদেশ
    • মতামত
    • মুক্তচিন্তা
    • রাজনীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.